নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফারুকীকে নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অভিযোগ বার্তা ডেস্কঃ সামাজিকে যোগাযোগমাধ্যমে দিনভর গুঞ্জন — ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে তাকে আর রাখা হচ্ছে না। যদিও এমন কোনো খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। আর এই গুঞ্জনের মধ্যেই মোস্তাফা সরয়ার ফারুকীর বিষয়ে নতুন বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানালেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) বৈঠক করবেন মোস্তফা সরয়ার ফারুকী। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। শফিকুল আলম আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন শফিকুল আলম। সেই ছবির ক্যাপশনে দুজনের প্রশংসা করে তিনি লিখেছেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন। এবং আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন। গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তার বিগত সময়ের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর দাবি করে অনেকে তার পদত্যাগ দাবি করেন। তবে ফারুকীর স্পষ্ট জবাব, ফ্যাসিস্টকে তাড়াতে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া ‘শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে’ স্ক্রিনশটের বিষয়ে তিনি দাবি করেন, এমন কোনো পোস্ট দেননি তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১০

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১১

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১২

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৪

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৫

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৬

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৭

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৮

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৯

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST