নিউজ এডিটর
১২ জানুয়ারী ২০২৫, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়ার পাশে দাড়ালো জামালপুর সদর উপজেলা প্রশাসন

জামালপুর থেকে এম.এ রফিকঃ জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য হয়ে কুড়ের ঘরে বসবাস করে আসছেন বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়া। তার স্বামী অটোরিক্সা চালিয়ে জীবন ধারন করে আসছেন। তার অসহায়ের কথা জানতে পেরে রবিবার সকালে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী ছুটে যান তার বাড়িতে। সেখানে গিয়ে প্রতিবন্ধী রাজিয়ার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। সেই সাথে উপহার দেন শীতবস্ত্র (কম্বল)। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। জানা যায় প্রতিবন্ধী রাজিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য থাকায় ঘর থেকে বের হতে পারছিলেন না, একটি হুইল চেয়ারের অভাবে। তার সেই সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন তাকে একটি হুইল চেয়ারসহ শীতবস্ত্র (কম্বল) উপহার দেন। সেই সাথে তার পরিবারের অন্যান্য সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়া বেগমের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের মাধ্যমে তার জন্য হুইল চেয়ার ও শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে তার পরিবারের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। এ বিষয়ে বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়া বেগম ভালোবাসার অশ্রম্নসিক্ত জলে বলেন আমি ভাবতেই পারিনি আমার জন্য আমার বাড়ীতে হুইল চেয়ার নিয়ে আসবেন ইউএনও ম্যাডাম। আমি তার কাছে কৃতজ্ঞ। আমি দীর্ঘদিন যাবৎ ঘর থেকে বের হয়ে দিনের আলো দেখতে পারিনি। তার ভালোবাসায় আজ আমার চোখে জল এসে গেছে। তিনি খুবই ভালো মানুষ। তার কারনেই আমি আজ ঘরের বাহিরে আসতে পেরেছি। আমি দোয়া করি আগামীতে তিনি আরো ভালো কাজ করে যাবেন। মানুষের ভালোবাসা নিয়ে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST