নিউজ এডিটর
১৮ জানুয়ারী ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহিস্কৃত মহিলা দল নেত্রী পলি মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে

মানিকগঞ্জ প্রতিনিধিঃদলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিস্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সম্পৃক্ততার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না—সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কী ধরনের মাদক জব্দ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।উপপরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে অন্য কেউ মাদক দিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।এর আগে, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়। তার বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন ও ব্যবসা, প্রতিবেশীদের ওপর নির্যাতন, অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST