নিউজ এডিটর
১৫ অক্টোবর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে দর্শকদের তোপের মুখে টিম বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃএশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে ফাইনালের স্বপ্ন তো পূরণ হয়ইনি, উল্টো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জা নিয়ে আজ (বুধবার) দেশে ফিরেছেন ক্রিকেটাররা।আর এই ব্যর্থতার ফলশ্রুতিতে বিমানবন্দরে নেমেই এক নজিরবিহীন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। হতাশাগ্রস্ত সমর্থকদের৩ কাছ থেকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।সেপ্টেম্বরে যখন টাইগাররা দেশ ছাড়েন, তখন সমর্থকদের উষ্ণ বিদায় ছিল তাদের সঙ্গী। তবে স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় সেই সমর্থকরাই এখন ক্ষুব্ধ।ফলস্বরূপ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের ঘিরে সৃষ্টি হয় এক অস্বস্তিকর পরিবেশ। অতীতে এমন বিরূপ পরিস্থিতিতে পড়তে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের।এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ থাকলেও পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে সেই স্বপ্ন ভেঙে দেন জাকের আলী অনিকরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় এলেও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি হয়েছে হোয়াইটওয়াশ।ওয়ানডেতে দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো দৃষ্টিকটু। আফগানি4স্তানের সাথে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মিরাজরা। সিরিজের শেষ ম্যাচে ২৯৩ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যা গত সাত বছরের মধ্যে দলের সর্বনিম্ন স্কোর।ভুলে যাওয়ার মতো এক সফর শেষে দেশে ফিরে তিন দিনের মধ্যেই ক্রিকেটারদের নামতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজে। আগামী শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST