বিশ্বের বিরল ফুল ব্রহ্মকমল - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের বিরল ফুল ব্রহ্মকমল

কলকাতা থেকে দেবাশীষ রয়ঃ

ফুল ভালোবাসেন না, এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। পৃথিবীতে প্রায় ৩ লাখ নব্বই হাজার ৯শ’ প্রজাতির উদ্ভিদ আছে। এর মধ্যে প্রায় ৩ লাখ ৬৯ হাজার ৪০০ প্রজাতিই ফুল দেয়। আর বিভিন্ন দেশে নানা রকমের ফুলের দেখা মেলে।
একেক ফুলের একেক বিশেষত্বও থাকে। তেমনই এক অদ্ভুত ফুল হচ্ছে ‘ব্রহ্মকমল’। একে বলা হয় হিমালয়ের ফুলের রাজা। এই ফুল ৪৫০০ মিটার বা তার উপরের উচ্চতায় ফোটে। তবে এই ফুল ফুটে ওঠার দৃশ্য যে দেখতে পাবেন সে নাকি হয়ে উঠবেন বিশ্বের ভাগ্যবান ব্যক্তি। ব্রহ্মকমল পৃথিবীর অন্যতম বিরল ফুল।

অবাক হলেও, এই ফুলের সঙ্গে এমনই লোককথা জড়িয়ে আছে বছরের পর বছর। সাদা রঙের এই অপূর্ব সুন্দর ফুলের পাপড়িগুলো সম্পূর্ণ প্রস্ফুটিত হয় সূর্যাস্তের পর। ফুটতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। প্রস্ফুটিত অবস্থায় থাকে প্রায় ১ ঘণ্টা। তারপরই তা আবার বন্ধ করে পাপড়ি।

জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে কোনো এক সময়ে হিমালয়ের কোলে যখন ধীরে ধীরে সূর্য ডোবে তখন ফোটে এই ব্রহ্মকমল। এই দৃশ্য নিজের চোখে দেখতে পাওয়াকেই সৌভাগ্যের বলে মনে করা হয়।

বিশ্ব উষ্ণায়ন ও মানুষের অতিরিক্ত জনবসতির কারণে এই মুহুর্তে ‘ব্রহ্মকমল’ ফুল খুবই দুর্লভ। ভারতের উত্তরাখন্ডের কিছু প্রত্যন্ত অঞ্চলে দেখা মেলে এই ফুলের। এই ফুল বছরে মাত্র একবারই ফোটে।

পাশাপাশি মাত্র কয়েক ঘণ্টার জন্যই ফোটে এই ফুল। মাত্র ২ ঘণ্টায় ৮ ইঞ্চি পর্যন্ত পরিধি হয়ে যায়। আয়ুর্বেদ ও তিব্বতি চিকিৎসা শাস্ত্রে এই ফুলের ব্যাপক ব্যবহার উল্লেখ রয়েছে। ক্ষতস্থান কয়েক মুহূর্তে সারিয়ে তোলে এই ফুল এমনটাই দাবি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST