ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

১০ হাজার সদস্যের উপস্থিতিতে মুখরিত নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম।​ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীস্থ নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক বিশাল সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুয়ারি সকালে অনুষ্ঠিত এই মহাসমাবেশে জেলার ৯টি উপজেলা থেকে আসা প্রায় ১০ হাজার সুশৃঙ্খল ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, এনডিসি, পিএসসি।

​এসময় প্রধান অতিথির বক্তব্য ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, “গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার এক অতন্দ্র প্রহরী। তৃণমূল পর্যায়ে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনীর সদস্যরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।” তিনি বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলার আশ্বাস দেন।

​সকাল থেকেই জেলার ৯টি উপজেলা— সদর, কসবা, আখাউড়া, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, নবীনগর, বাঞ্ছারামপুর ও বিজয়নগর থেকে হাজার হাজার ভিডিপি সদস্য নির্দিষ্ট পোশাকে স্টেডিয়ামে সমবেত হন। তাদের সুশৃঙ্খল পদচারণায় পুরো স্টেডিয়াম মাঠ এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা আরও জোরদার করা এবং বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১০

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

১১

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

১২

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

১৪

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১৭

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১৮

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৯

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

২০

Design & Developed by BD IT HOST