নিউজ এডিটর
২৫ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে ৫ বছরের ব্যবহৃত পথ বন্ধ: অবরুদ্ধ পরিবার, নেপথ্যে স্থানীয় প্রভাব

জামাল খান জেলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে একটি পরিবারের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের মূল রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী মোঃ জাকির হোসেন ও তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজুমদ্দি রাঢ়ি বাড়ির বাসিন্দা মোঃ জাকির হোসেন (পিতা: আবুল কাশেম) গত ৫ বছর যাবৎ ওই স্থানে সপরিবারে বসবাস করে আসছেন। এতদিন যে পথটি দিয়ে তারা নিয়মিত যাতায়াত করতেন, হঠাৎ করেই সেই মূল রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে, জনৈক মোঃ হেলালের নির্দেশে মোঃ জসিম, মোঃ ফরিদ, রুজিনা ও ময়না মিলে চলাচলের পথটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। অভিযোগকারী মোঃ জাকির হোসেন বলেন, “আমরা এখানে ৫ বছর ধরে শান্তিতে বসবাস করছি এবং এই পথ দিয়েই যাতায়াত করছি। কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ মোঃ হেলালের উস্কানিতে জসিম ও ফরিদরা আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছি না, পরিবার নিয়ে অবরুদ্ধ অবস্থায় আছি।” সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজুমদ্দি রাঢ়ি বাড়িতে বর্তমানে এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে। চলাচলের একমাত্র পথটি বন্ধ হওয়ায় ভুক্তভোগী পরিবারের শিশু ও অসুস্থ সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন জাকির হোসেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও এখনও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার এই অন্যায়ের প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত এই অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ করে চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৩

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৪

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৬

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৮

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৯

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১০

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১১

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১২

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৩

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৪

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৫

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৬

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৭

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৮

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৯

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০

Design & Developed by BD IT HOST