নিউজ এডিটর
২০ জানুয়ারী ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়ে খুঁজছেন আলু কুড়ানি মা

বদরগঞ্জ প্রতিনিধি,হাবিবুর রহমান হানিফ বকশী:রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আইরমারী এলাকার বারোঘরিয়া গ্রামের বিধবা জাহেদা বেগম(৭০)। স্বামী সাইদুল ইসলাম স্বাধীনতার পরপরই মারা গেছেন। এক মেয়ে ও দু’ছেলেকে নিয়ে ছিল তার সংসার জীবন। স্বামীর মৃত্যুর পর অভাবী সংসারের চাহিদা মেটাতে তিনি কখনো করেছেন কৃষি শ্রমিকের কাজ। কখনোবা করেছেন ঝিয়ের কাজ।অভাব-অনটনের সংসারে খেয়ে না খেয়ে সন্তানরা তবুও বেড়ে উঠছিল। কিন্তু মাত্র ৯ বছর বয়সে বড়ছেলে সাহাবুল ইসলাম বাড়ি থেকে রাস্তায় বের হলে একটি আখ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। মেয়ে বুলবুলি বড় হলে প্রতিবেশী এক রিকশা চালকের সাথে তার বিয়ে দেয়া হয়। এরপর তিনি স্বপ্ন দেখেন ছোটছেলে সাইফুল ইসলামকে নিয়ে। সাইফুল ইসলামও জীবিকার তাগিদে বেছে নেন রিকশাচালকের পেশা।তিনিও একসময় বিয়েশাদী করে সংসার পাতেন। কিন্তু চার বছর আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা নানা পরীক্ষার পর নিশ্চিত হন তার দু’টি কিডনিই নষ্ট হয়েছে। অথার্ভাবে চিকিৎসা না হওয়ায় বর্তমানে তিনি শয্যাশায়ী। তার মুখে দু’মুঠো অন্ন যোগাতে তার স্ত্রী করছেন কৃষি শ্রমিকের কাজ।আর বৃদ্ধা মা বিভিন্ন আলুক্ষেতের মাটি সরিয়ে আলুর সন্ধান করছেন। সারাদিন মাটি খুঁড়ে যে আলু পান তা’ বাজারে বিক্রি করে নিজের অন্ন যোগান দেন। আর বয়স্ক ভাতার টাকা ব্যয় করেন ছেলের সামান্য ওষুধে। রোববার(১৯ জানুয়ারি) সকালে গোপালুপুর ইউনিয়নের জমিদারবাড়ি এলাকার একটি আলুক্ষেতে তার সাথে কথা হয়।তিনি আরো বলেন, অনেক কষ্ট করে ছেলেমেয়েদের বড় করেছি। মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেরও বিয়ে দিয়েছে। ছেলে জায়গায় গিয়ে রিক্সা চালাতে। কষ্ট হওয়ার পর থেকে তার বউ মানুষের বাড়িতে ও কৃষি জমিতে কাজ করছে। আমরা বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে। জমিটিতে আলু তোলা হয়েছে। এখন মাটি খুঁড়ে খুঁড়ে আলু খুঁজছি। কেজি খানিক আলু পেয়েছি। আজকে এতেই হয়ে যাবে। কাল কি হবে জানিনা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST