নিউজ এডিটর
২৮ এপ্রিল ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক সেবনের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধিঃমানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) পৌর যুবদলের আহ্বায়ক রজিব হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোবারক হোসেনকে যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও তার সঙ্গে সব নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়।জানা গেছে, মোবারক হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফলে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মোবারক হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, যুবদল একটি আদর্শিক সংগঠন। এখানে অপরাধের কোনো জায়গা নেই। মোবারক হোসেনের কর্মকাণ্ড আমাদের সংগঠনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। তাই কেন্দ্রীয় ও স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।তিনি আরও বলেন, যুবদলের ভাবমূর্তি রক্ষা করতে হলে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সংগঠনের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস না পায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST