মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ায় যুবকের উপর হামলা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ নভেম্বর ২০২৪, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ায় যুবকের উপর হামলা

অভিযোগ বার্তা ডেস্কঃ

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে বিপাকে পড়েছে কাউসার আলী (৪০)। মাদকাসক্ত দুই সহোদরের বেধড়ক মারধরে গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

বুধবার রাত নয়টার সময় মানিকগঞ্জ পৌর এলাকার খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের সামনে থেকে হামলার শিকার হয় কাউসার আলী। এরপর জিম্মি করে রিকশায় তুলে বাসস্ট্যান্ডের কসাইপট্টিতে দ্বিতীয় দফা হামলা করা হয়। এলোপাতাড়ি মারধরে সেখানে অজ্ঞান হয়ে গেলে তাকে বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা।

হামলার শিকার কাউসার আলী (৪০) পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। ।

ভুক্তভোগী কাউসার আলী জানান, পাঁচ থেকে ছয় মাস আগে ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্বে মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়। মাদক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে কালামের দুই ছেলে রিয়াদ ও রোমানকে এলাকায় মাদক সেবন ও ব্যবসা করতে নিষেধ করা হয়। এরপরও তারা মাদক সেবন ও ব্যবসা অব্যহত রাখলে পৌর কাউন্সিলরের নেতৃত্বে রোমান ও রিয়াদকে শাসন করা হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে তারা মিয়ার ছেলে তারেক (৪০), মৃত হোসেন আলীর ছেলে কালাম (৪৮), তার ছেলে রোমান (২৫), রিয়াদ (১৬) ও ইমন (২২) এবং কালামের স্ত্রী শিউলি (৪০) আমার উপর হামলা করে। তাদের বাড়ি পূর্ব দাশড়া এলাকায়।

ভুক্তভোগী কাউসারের বাবা আব্দুল বারেক বলেন, প্রতিবেশী কালামের নেতৃত্বে তার ছেলেরা আমার ছেলেকে মেরে অজ্ঞান করে বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমার ছেলেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১১

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১২

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৩

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৪

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৫

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৬

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৮

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৯

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST