নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি,আটক-৩

মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাওয়ার গ্রিড অব বাংলাদেশ এর আরিচা ১৩২/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইচার (এআইএস) সাবস্টেশনে সংঘটিত ডাকাতির ঘটনায় মালামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন— জামালপুর জেলা সদর থানার সুরুজ ওরফে বিষু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৯), একই জেলার ইসলামপুর উপজেলার হুরমুজের ছেলে মো. রতন শেখ (৩২) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন (৩৮)। পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে ৯ ডিসেম্বর রাত পর্যন্ত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল শিবালয় থানাধীন বরংগাইল এলাকায় নির্মাণাধীন সাবস্টেশনে ডাকাতি চালায়। এ সময় তারা নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, কপার প্লেটসহ বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়। ডাকাতরা সাবস্টেশনের সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। ডাকাতদের হামলায় নিরাপত্তারক্ষী পরিতোষ আহত হলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, শ্রমিকদের হাত-পা বাঁধতে ব্যবহৃত ছেঁড়া গামছা ও রশি উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানির ম্যানেজারসহ ১২ জনকে থানায় আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, ৯ ডিসেম্বর এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে দুইজন এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে একজনকে আটক করা হয়। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আটককৃতদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১০

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১২

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৩

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৪

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৫

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৬

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৭

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৮

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৯

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

২০

Design & Developed by BD IT HOST