
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কচুড়িয়া সাইফুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুলে নবীন বরণ ও বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ঘন কুয়াশা মাখা চাদর মুরিদিয়ে আসা শীতের সকালে নতুন বছরকে স্বাগতম জানিয়ে নতুন বইয়ের গন্ধ নিতে স্কুলে ছুটে আসেন অভিভাবক সহ ছাত্র ও ছাত্রীরা । পহেলা জানুয়ারী সোমবার সকালে কোর-আন তেলাওয়াত ও দোয়ার মধ্যেদিয়ে নবীন বরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানে ৩৫৭ জন ছাত্র ও ছাত্রীদের মাঝে উৎসব মূখর পরিবেশে বই বিতরণ করেণ –প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (আবুল কালাম) , সহকারী শিক্ষক —- -মিশকাত হোসাইন, হীরক মন্ডল , রাজিব শেখ, সোহাগ মুন্সি , শিক্ষিকা–রিক্তা বিশ্বাস , চাঁদনী মীর ,হ্যাপি বেগম , তাসমিনা আক্তার , শিলা আক্তার শাহিদা বেগম ,মরিয়ম আক্তার, কণা পোদ্দার, হাফসা আক্তার ও মনিকা রানী সহ ২২ জন শিক্ষক-শিক্ষিকা বৃন্দ । মিলন শেখের সন্চালনায় কবিতা , নাচ ,গান নাটক ও খেলাধূলার পুরুষ্কার বিতরণ করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST