রাজবাড়তে ডিএনসিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়তে ডিএনসিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা।

রাজবাড়ী জেলা পরিদর্শক আবু বকর ছিদ্দিক ও উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে পঞ্চাশ ঊর্ধ্ব এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঐ নারীর নাম জবেদা খাতুন (৫৫) সে রাজবাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামের স্বামী মৃত এলেম খাঁর স্ত্রী।

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা জুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এ ঘটনায় বিকালে ভুক্তভোগী ঐ নারী জবেদা খাতুন, মাদক নয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৯শে জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে তিনি গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া পুরাভিটা এলাকায় তার এক আত্মীয়র সন্ধ্যানে যান।

এ সময়, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক ও উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে পিছন থেকে আচমকা যাপটা ধরে। তার বিরুদ্ধে কোন মামলা ও ওয়ারেন্ট না থাকার সত্বেও তাহারা পরস্পর জোগসাজশে তার শরীরের পরিদেহ বস্ত্র খুলে উলঙ্গ করে ফেলে। সে প্রতিবাদ করিলে তারা তাকে লাঠি দিয়ে মারপিট ও কিল ঘুষি মারে। তার শরীরের স্পর্শকাতর স্থানেও হাত দেয়। পরে তার ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে উক্ত কর্মকর্তারা ভয়ভীতি দেখায় যে, আজ বেচে গেলি। ভবিষ্যতে তোকে একা পেলে মাদক মামলা দিয়ে চালান দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো।

এ ঘটনা কাউকে জানাজানি করিলে তোর জীবনের অপূরণীয় ক্ষতি হবে হুমকি দেয়। লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন,তাকে আটক করে হয়রানির সময়, উপস্থিত লোকেরা বলাবলি করে, এরা সকল অসাধু কর্মকর্তা দৌলতদিয়ার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি মাসে ৮/১০ লক্ষ টাকা মাসোহারা চাঁদা তুলে। তাদের ধার্যকৃত টাকা না দিলে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে,তিনি পুরো ঘটনা অস্বীকার করে বলেন, আমি ১৯শে জুন সন্ধায় দৌলতদিয়া ঘাটে ডিউটিতে ছিলাম। কিন্তু কোন নারীর সাথে আমার কোন যোগাযোগ হয়নি। আমি কোন নারীকে বিবস্ত্র করে নির্যাতন করিনি। আর পরিদর্শক, আবু বকর ছিদ্দিক এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক সাথে অকথ্য ভাষায় খারাপ আচারন করেন। তিনি আরো বলেন, অভিযোগের কপি আমিও পেয়েছি। ফোন রাখেন আমার সাথে ফালতু আলাপ করবেন না। এ বিষয়ে রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক আবু আবদুল্লা জাহিদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি অভিযোগের কপি এখনও হাতে পায়নি। আপনার মারফত জানতে পেলাম। অভিযোগের কপি হাতে পেলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১০

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১২

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৩

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৪

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৫

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৬

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৭

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৮

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৯

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

২০

Design & Developed by BD IT HOST