রাজশাহী অফিস
২৪ জুলাই ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে সাম্প্রতিক কর্মকর্তা বদলিকে কেন্দ্র করে রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সংগঠন রাবি অফিসার্স ফোরাম দাবি করেছে, জামায়াতপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তাদের বদলি করে তাঁদের স্থানে বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়ন করে তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলেও অভিযোগ সংগঠনটির।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন বিভাগ ও দপ্তরে বদলি করা হয়। এ বদলির ফলে প্রশাসনিক ভবনের কয়েকজন উপ-রেজিস্ট্রারসহ বিভিন্ন কর্মকর্তা নতুন কর্মস্থলে দায়িত্ব পান।

সংবাদ সম্মেলনে রাবি অফিসার্স ফোরামের সেক্রেটারি কাজী মামুন বলেন, বদলি সরকারি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া হলেও তা জ্যেষ্ঠতা ও পেশাগত মর্যাদা বিবেচনায় হওয়া উচিত। দীর্ঘদিন প্রশাসনিক ভবনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের হঠাৎ বিভাগে বদলি করাকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা অভিযোগ করেন, আন্দোলনে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তাকে প্রশাসনিক ভবন থেকে সরিয়ে তাঁদের স্থানে অন্য রাজনৈতিক দলের ঘনিষ্ঠদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদায়নের দাবি জানান।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উপাচার্য ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেওয়া হলেও দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পৃথকভাবে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১০

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১১

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১২

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

১৩

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

১৪

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

১৫

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

১৬

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

১৭

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১৮

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১৯

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST