রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলা: ৪ সংবাদকর্মী আহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মার্চ ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলা: ৪ সংবাদকর্মী আহত

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার সংবাদকর্মী আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে বারো টা দিকে কাউয়াখোপ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড়ের পশ্চিম নাপিতার ঘোনা এলাকায় এই ঘটনায় ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রামু প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান সাঈদ,দৈনিক কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের রামু প্রতিনিধি উচ্ছ্বাস বড়ুয়া,সিসিএন নিউজ রামু প্রতিনিধি মোঃ কাসেম, কোহেলিয়া টিভি রামু প্রতিনিধি সিরাজুল মোস্তফা আবির।

আহত সাংবাদিকেরা বলেন,কাউয়াখোপ ইউনিয়নের নাপিতার ঘোনা এলাকায় অবৈধ পাহাড় কাঁটার খবর পেয়ে চার সাংবাদিক ঘটনাস্থলে যান।

পরে ভিডিও ও ছবি ধারণ করার সময় অবৈধ ভাবে পাহাড় কাটার শ্রমিকেরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন পাহাড় খেকো মূলহোতা আব্দুল মালেক।

তিনি ‘সব দুই টাকার সাংবাদিক’ বলে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হামলা শুরু হয়। প্রথমে সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নিয়ে ভাংচুর ও পরে গিয়ে মারধর করা চেষ্টা করে।

কাউয়াখোপের নাপিতের ঘোনা এলাকার চিহ্নিত বালুদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসী আব্দুল মালেক বাহিনী দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

চার সংবাদ কর্মীকে পথ অবরোধ করে রাখছে দুই থেকে তিন ঘন্টা টা দিকে রামু থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাদের উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলেন আব্দুল মালেক নামে এই ব্যাক্তি প্রতিনিয়ত মাটি বিক্রি করে থাকে। আমাদের এলাকায় বড় একটি মাদ্রাসা আছে সেখানে অনেক ছোট্ট ছেলে মেয়েরা যাতায়াতে করে থাকে। অতিরিক্ত ডাম্পার চলাচল করার কারণে জীবনে ঝুঁকি নিয়ে মাদ্রাসায় যাতায়াত করতে হয় ছাত্র/ছাত্রীদের।

ঘটনার বিষয়ে জানতে ডাকাত মালেক মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তাঁর মুঠোফোন বন্ধ করে দেন।

এই ব্যাপারে রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক—তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নেতৃদ্বয় আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির ইসলাম ভূইয়া বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি বুধবার বিকেলে জেনেছি। অবশ্যই হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি চৌধুরী কাছে জানতে চাইলে তিনি জানান যে আপনাদের অবরোধ করছি সেটা তো পৌজধারী অপরাধ। পুলিশ যাওয়ার পরে কোন ব্যবস্থা নে নাই। পুলিশ এগুলো জব্দ করে নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১০

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১১

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১২

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৩

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৫

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৬

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৭

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৮

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

২০

Design & Developed by BD IT HOST