সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী সাংবাদিক!বিএমএসএস'র নিন্দা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৫, ২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী সাংবাদিক!বিএমএসএস’র নিন্দা

অভিযোগ বার্তা ডেস্কঃ

রাজধানীর মিরপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (১৮ মার্চ) রাত ১টার দিকে পল্লবী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে।উক্ত ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন।

পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ভুক্তভোগী এক মাস আগে জানতে পারেন, ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় একটি চক্র নারী-পুরুষদের ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। এটি তদন্ত করতে গিয়ে তিনি ফাঁদে পড়েন।

সোমবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে তথ্য সংগ্রহের জন্য তিনি মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যান। সেখানে আসামিরা তাকে ঘিরে ধরে, মারধর করে এবং টেনে-হিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়।রাত ১টার দিকে তাকে বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন তলার একটি ফাঁকা ঘরে তাকে রাতভর ধর্ষণ করা হয়।

এ ঘটনায় এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১০

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১২

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৩

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৪

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৫

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৭

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৮

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৯

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০

Design & Developed by BD IT HOST