নিউজ এডিটর
১১ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি

বিশেষ প্রতিনিধি :সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।পুষ্পাঞ্জলি অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু, নির্বাহী সদস্য মোহাম্মদ জামাল হোসেন, সবুজ বেপারী, মোহাম্মদ কামরুল ইসলাম, আব্দু্ল্লাহ আল নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।এ সময় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। দেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সাংবাদিক সমাজের স্বাধীন কণ্ঠস্বরকে সবসময় সম্মান করেছেন। তাঁদের আদর্শ ও দর্শন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকদের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।” তিনি আরও বলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ ভবিষ্যতেও মুক্ত গণমাধ্যম, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করে যাবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST