নিউজ এডিটর
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

অভিযোগ বার্তা ডেস্কঃ আসছে বছরের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটির এক দারুণ সুযোগ তৈরি হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) ব্যবস্থা  করতে পারলেই আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন তারা। সরকারি ছুটির সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস। তবে কোনো কর্মকর্তা-কর্মচারী যদি ওই বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে তা পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটির ফাঁদে পড়ার সুযোগ তৈরি হবে। ধর্মীয় ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আগামী ১০ অক্টোবর (শনিবার) মহালয়া এবং ১৬ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী অনুষ্ঠিত হবে। এরপর ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী, ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী পালিত হবে। মূল দুই দিনের সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহাসপ্তমী ও মহাষ্টমী উপলক্ষে অতিরিক্ত আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

১১

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১২

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১৩

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৫

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৬

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৭

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৮

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৯

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST