সিংগাইরে দুই মেয়ে সমকামীকে থানায় হস্তান্তর করলো পরিবার - দৈনিক অভিযোগ বার্তা    
অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৪, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে দুই মেয়ে সমকামীকে থানায় হস্তান্তর করলো পরিবার

মানিকগঞ্জের সিঙ্গাইরে দীর্ঘদিন উৎ পেতে থেকে দুই মেয়ে সমকামীকে আটক করেছে এলাকাবাসী। পরে পরিবারের সহায়তায় দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সন্ধায় সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের সালেক উদ্দিনের মেয়ে রমেলা আক্তার সিমা (২৬) ও তার মহিলা স্বামী প্রিয়া চৌধুরী রিপা (৩৫) কে আটক করেন স্থানীয়রা।

পরে উভয়কে বায়রা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান হায়দার হোসেনের কাছে নিয়ে আসলে তিনি স্থানীয় সাংবাদিকদের খবর দেন। পরে সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হলে কথিত স্ত্রী সিমার মা ও বাবা নিজ দ্বায়িত্বে সিঙ্গাইর থানায় তাদেরকে হস্তান্তর করেন।

সমকামী মহিলা প্রিয়া চৌধুরী (রিপা) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার খরগাও ৭ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের সফর উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গত দুই বছর যাবৎ সমকামী মহিলা রিপা স্বামী সেজে যুবতী সিমা আক্তারকে বিয়ে করেন। পরে পারিবারিক ভাবেই তারা সংসার করতে থাকেন। এনিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় তোলপাড় চলছে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী ও সিমা আক্তারের পরিবার দুইজনকে ধরে বায়রা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান হায়দারের কাছে নিয়ে আসলে সাংবাদিকদের উপস্থিতিতে সমকামী স্ত্রী সিমার মা ও বাবা নিজ দ্বায়িত্বে সিঙ্গাইর থানায় দুজনকে হস্তান্তর করেন।

ঘটনাস্থল পরিদর্শনে আরও জানা যায়, সমকামী মহিলা রিপা ইতালি পাঠানোর কথা বলে তার কথিত স্ত্রী সিমা আক্তারের মা ও বোন জামাইয়ের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন।

এবিষয়ে দেওয়ান হায়দার হোসেন বলেন,আমি তো এসব বিষয় তেমনটা জানিনা, গাড়াদিয়ার সিমার পরিবার তাদের দু’জনকে ধরে আমার কাছে নিয়ে আসছে। পরে আমি সাংবাদিকদের সাথে পরামর্শ করে তাদের গার্ডিয়ানদের দিয়েই থানায় পাঠিয়েছি।

এবিষয়ে, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, “রমেলা আক্তার সিমা ও তার পরিবার কোনো অভিযোগ না করায়, আমরা নিয়ম অনুযায়ী তাদেরকে ছেড়ে দিয়েছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১০

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১১

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১২

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১৩

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৪

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৬

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৭

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৯

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

২০

Design & Developed by BD IT HOST