সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মে ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

লাকী আক্তার,ব্যুরো প্রধান সিলেট:

সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন বর্তমান সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​দেলওয়ার হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেট জেলা ছাত্রদলের রাজপথের একজন সক্রিয় ও পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। বর্তমান সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দলের প্রতিটি কর্মসূচিতে তার বলিষ্ঠ নেতৃত্ব ও উপস্থিতি নেতাকর্মীদের মাঝে এক আলাদা আস্থা তৈরি করেছে।​দলের মাঠপর্যায়ের কর্মীরা জানান, দেলওয়ার হোসেন চৌধুরী সবসময় সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ছাত্রদলকে সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার ফলে এবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাকে দেখতে চান সিলেটের তৃণমূলের একটা বড় অংশ।

​নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেলওয়ার হোসেন চৌধুরী বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল, আছে এবং থাকবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়, তবে সবাইকে সাথে নিয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী একটি ইউনিট হিসেবে গড়ে তুলব।”

​এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার এই অংশগ্রহণ সিলেট জেলা ছাত্রদলে এক নতুন আমেজ সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST