সিলেট সিটি করপোরেশনের ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হচ্ছেন আরিফ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ এপ্রিল ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সিটি করপোরেশনের ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হচ্ছেন আরিফ

সিলেট প্রতিনিধিঃ

বিগত আওয়ামী লীগে সরকারের অধীনে নির্বাচনে অংশ না নিয়ে যে দলীয় আনুগত্য প্রদর্শন করেছিলেন, তার পুরস্কার পাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আবারও তিনি সিলেট সিটি করপোরেশনে ফিরছেন। সিসিকের ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকারের নীতিনির্ধারণী মহলেও এ নিয়ে আলোচনা চলছে।২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন। এবার আসছেন ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হিসেবে। স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র জানিয়েছে, তার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গত ১৭ এপ্রিল তিনি রাজধানী ঢাকায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর তিনি প্রশাসনিক যোগাযোগ শুরু করেন।

জানা যায়, বর্তমানে বিভিন্ন সিটিতে যেসব অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রয়েছেন, তারা কার্যকরভাবে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন। ফলে করপোরেশনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় আলাদা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার আওতায় সিলেটও রয়েছে।

এদিকে, বিএনপির চার শীর্ষস্থানীয় সাবেক মেয়র— সিলেটের আরিফুল হক চৌধুরী, ময়মনসিংহের ইকরামুল হক টিটু, বরিশালের কামরুজ্জামান কামরান এবং খুলনার নজরুল ইসলাম মঞ্জু— সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে প্রশাসকের দায়িত্ব চেয়েছেন। তারা সকলেই বিগত নির্বাচনে দলীয় মনোনয়নে বিজয়ী হয়েছিলেন।এই চার নেতার সম্ভাব্য ফেরার খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে এবং সিলেটসহ চারটি সিটিতে আলাদা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিলে নিয়োগ কার্যকর হবে।

অপরদিকে, আরিফুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং মেয়াদ শেষে দায়িত্ব ছেড়েছি। এখন যদি সুযোগ আসে, আমি আবারও জনগণের সেবা করতে প্রস্তুত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST