সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা জবাব, পরিস্থিতি শান্ত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ মে ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা জবাব, পরিস্থিতি শান্ত

কালাম সিকদার, জাফলং থেকেঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিনা উসকানিতে চালানো গুলিবর্ষণের কঠোর জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের আচমকা গুলির পর বিজিবি সদস্যরা এক মুহূর্ত সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিবর্ষণ (ফায়ার) করে। বিজিবির এমন অনড় ও পেশাদার পদক্ষেপের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। আকস্মিক এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে, ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই বিএসএফের পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সেখানে দায়িত্বরত বিজিবি জওয়ানরা তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া দেখান এবং পাল্টা গুলি চালিয়ে উপযুক্ত জবাব দেন। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও বিজিবির সাহসিকতা ও পেশাদারত্বের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

এই অপ্রীতিকর ঘটনার পরপরই সোনারহাট ও তার আশেপাশের সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে বিজিবির টহল, কড়া পাহারা এবং গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে।

এসময় বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবাসীদের সুরক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের উসকানির জবাব দিতে বিজিবি সর্বদা প্রস্তুত। একই সঙ্গে উদ্ভুত পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্ত এলাকার সাধারণ বাসিন্দাদের বিজিবির পক্ষ থেকে বিশেষভাবে সচেতন করা হচ্ছে। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার না করেন এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকেন, সে বিষয়ে বিজিবির তরফ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা জবাব, পরিস্থিতি শান্ত

ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন

ডিজে শিল্পী সুমাইয়া তিন সন্তান ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে

১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার ,চট্টগ্রামে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদনে

স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের খবরে সিইসি উদ্বিগ্ন 

গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন, নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার চলছে সংবাদ সন্মেলনে চসিক -মেয়র

সিলেট ৩৬ নং ওয়ার্ড বালুচরে ‘ইয়াবা সম্রাট শাফি ‘কে নিয়ে স্থানীয়দের অভিযোগ

মাদারগঞ্জে মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন: সভাপতি মুশকিল, সম্পাদক হিবায়েত

মা ও শিশুর সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক সৌদি আরবে আটক

১০

জামালপুরে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল রানা, সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন

১২

গভীর রাতেও রুনু তালুকদারকে একনজর দেখতে মাহমুদপুরের খাসিমারা,পুটিয়াপাড়ায় জনতার ঢল

১৩

৩৬ নং ওয়ার্ডে টিলা কাটার অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

১৪

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

১৫

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

১৬

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

১৭

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

১৮

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

১৯

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

২০

Design & Developed by BD IT HOST