সিলেটে পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ পুরুষ ও ৩ নারী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ পুরুষ ও ৩ নারী আটক

সিলেট প্রতিনিধিঃ

 

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৬ জনকে আটক করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর ‘তালহা গেস্ট হাউজ’ এবং ‘সিলেট রেস্ট হাউজ’ নামক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ‘তালহা গেস্ট হাউজ’ এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।সেখান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিন (৫০),রেজাউল করিম নোমান (২০) এবং ইয়াসমিন বেগম (২৫) নামে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে।

একই রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ‘সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে আরেকটি অভিযান চালানো হয়। এই অভিযান থেকে ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪) এবং হৃদয় আহমেদ (২৫) নামে আরও তিনজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের এই পৃথক অভিযানে মোট ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নগরীতে অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১০

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১১

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১২

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৩

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৪

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৫

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৬

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৭

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৯

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST