
লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে এসে দেখা গেলো যে , মনোনয়ন সংগ্রহকারী ছিলেন বেশি ও দাখিলকারী ছিলেন কম।
সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও শেষদিনে মনোনয়ন দাখিল করেছেন ৪৭ জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন মোট ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST