আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। আজ সকাল ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি জনাব পীর ফজলুর রহমান। এ সময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস
১
নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
২
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৩
ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান