নিউজ এডিটর
২৪ জানুয়ারী ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্টারলিংকের ইন্টারনেট আসছে বাংলাদেশে

অভিযোগ বার্তা ডেস্কঃ বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিওন লিমিটেড। দুবাইভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ভিওন লিমিটেড ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আলোচনা করছে। যাতে ইউক্রেনের বাইরেও স্যাটেলাইট নির্ভর সেলুলার সেবা প্রদান করা যায়। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভিওন গ্রাহকদের কাছে স্থলভিত্তিক নেটওয়ার্ক না পৌঁছানো এলাকা, যেমন,পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান ও উজবেকিস্তানে স্যাটেলাইটভিত্তিক সংযোগ সেবা দিতে চায় বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ক্যান তেরজিওগ্লু বলেন,এটি কেবল যুদ্ধ পরিস্থিতি নিয়ে নয়। স্থলভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা আছে। বন্যা বা জ্বালানি সংকটের সময় যা আমাদের বাজারগুলোতে প্রায়ই ঘটে আমরা বিশ্বাস করি বাজারগুলোতে স্যাটেলাইটভিত্তিক এবং স্থলভিত্তিক উভয় ধরনের নেটওয়ার্ক কাভারেজের প্রয়োজন। ভিওনের ইউক্রেনের সহযোগী প্রতিষ্ঠান কিইভস্টার পিজেএসসি। এটি ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটর। গত মাসে স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি করেছে কিইভস্টার পিজেএসসি। তারা এই বছরের চতুর্থ প্রান্তিকে স্যাটেলাইট-টু-সেল টেক্সট মেসেজ সেবা চালুর পরিকল্পনা করেছে। পরে ভয়েস এবং ডেটা সেবাও দেওয়া হবে। স্টারলিংক এমন কয়েকটি কোম্পানির একটি যারা স্যাটেলাইট ব্যবহার করে ভোক্তা স্মার্টফোনে সংযোগ প্রদান করতে চায়। তবে এই সেবা এখনো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপকভাবে পাওয়া যায় না। তবে, যেকোনো চুক্তির জন্য স্পেকট্রাম বরাদ্দ প্রয়োজন। এই বিষয়টি ব্যয়বহুল এবং সব সময় সহজলভ্য নয় বলে জানিয়েছেন তেরজিওগ্লু। তেরজিওগ্লু জানান, ভিওনের প্রবৃদ্ধি কৌশল হলো কম সেবা-প্রাপ্ত বাজারগুলোতে টেলিকম সংযোগ প্রদান করা এবং তারপর আর্থিক সেবা ও বিনোদনের মতো খাতে সম্প্রসারণ করা। ভিয়েতনাম, ইথিওপিয়া এবং মেক্সিকো এমন বাজার যেগুলোতে ভিওনের আগ্রহ রয়েছে বলে তেরজিওগ্লু জানিয়েছেন। তিনি বলেন,‘এই দেশগুলোতে কম কার্যকর সম্পদের সন্ধান আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য, ভিওন লিমিটেড বাংলালিংকের মূল মালিক প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের ৫১ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১০

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১১

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১২

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৩

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৪

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৫

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৭

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৯

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০

Design & Developed by BD IT HOST