স্বামীকে জিম্মি রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিন যুবক গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীকে জিম্মি রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিন যুবক গ্রেপ্তার

মোঃ রাসেল রানা,জামালপুরঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দেরহাওড়া গ্রামের ঝিনাই নদীর পাড়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই ৬ জানুয়ারি জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দেরহাওড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ফরহাদ মিয়া (৩০), একই গ্রামের আয়েজ আলীর ছেলে মো. আজম (২৪) এবং মৃত রেজাউল ইসলামের ছেলে রাহাত আলী রৌদ্র (২৪)। মামলায় বাকি আসামি হিসেবে নাম রয়েছে পশ্চিম আড়ংহাটি গ্রামের মো. সামছুদ্দিন ওরফে সম চৌধুরীর ছেলে মো. সুমন ওরফে পঁচা (২৪) এবং গগণপুর গ্রামের মৃত আইনউদ্দিন মাস্টারের ছেলে মোঃ পলাশের।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী পেশায় দিনমজুর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত রাহাত আলী কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যান। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী পিছু নিলে ঝিনাই নদীর তীরে গিয়ে দেখেন, স্বামীকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত পাঁচজনের মধ্যে কয়েকজন তাকে জোরপূর্বক নিকটস্থ একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ ছাড়া ভুক্তভোগীর স্বামীকে আটক রেখে তাদের মোবাইল সিম খুলে টাকা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। তাদের কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাতো হয় তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST