হাতিয়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিককে কুপিয়ে জখম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিয়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায়।

এই সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন। স্থানীয়দের তথ্যমতে, সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের জন্য গামছাখালী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে এলোপাথাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। সাকিবও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী। অভিযোগ রয়েছে, বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের পুনর্বাসনে আজাদ ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১০

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১১

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১২

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৩

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৪

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৫

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৬

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৭

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৮

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

২০

Design & Developed by BD IT HOST