হাসপাতালে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যুর অভিযোগ,ক্ষোভে ইন্টার্ন চিকিৎসককে অবরুদ্ধ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ এপ্রিল ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যুর অভিযোগ,ক্ষোভে ইন্টার্ন চিকিৎসককে অবরুদ্ধ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া বিল্লাল নামের এক রোগীর শরীরে ‘ও’ পজিটিভের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এর কয়েকঘণ্টা পর রাত ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।

নিহত মো. বিল্লাল মানিকগঞ্জ সদর উপজেরার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে তাদের ভুল রক্ত দেয়া হয়। রক্ত আনার পর ডাক্তারের অনুমতি লাগবে বলে জানায় নার্সরা। পরে ডাক্তার রক্ত দেখে শরীরে পুশ করার অনুমতি দেয়। এরপর নার্সরা রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে। এরপর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। একপর্যায়ে বাইরের একজন রোগীকে ভুল রক্ত দেয়া হচ্ছে বলে জানায়। এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ডাকাডাকি করলেও তারা চিকিৎসা দেয়নি। একপর্যায়ে তড়িঘড়ি করে তারা রক্তের ব্যাগ ও কাগজপত্র নিয়ে চলে যায়।

তারা আরও বলেন, পরে রাত আটটার দিকে আরেকজন ডাক্তার রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে। এরপর আমরা ঢাকায় নিয়ে যেতে না চাইলে তারা রোগীকে আর কোনও চিকিৎসা দেয়নি। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক আসার পর হাসপাতালের লোকজন রোগী নিয়ে দৌঁড়াদৌড়ি শুরু করে।

রোগীর স্বজনরা আরও জানান, হাসপাতালের তিন জায়গায় চেক করে রক্ত দেয়া হয়েছে। এক জায়গায় ভুল হলেও সব জায়গায় ভুল হওয়ার কথা না। হাসপাতালের কর্মরতদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার বিকেলে ইন্টার্ন চিকিৎসক ঐশি ও মেডিকেল অফিসার ডা. নূরজাহান দায়িত্বে ছিলেন। সে সময় রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়েছে। এরপর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চেষ্টা করেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

ডা. ইশতিয়াক আরও বলেন, রোগীর শরীরে খুব বেশি রক্ত যায়নি। তবে কাগজপত্র না দেখে রক্ত পুশ করা ঠিক হয়নি। এটি একটি মারাত্মক ভুল।

এদিকে রোগীর মৃত্যু সনদে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, মৃত্যু সনদে শ্বাসকষ্টজনিত সমস্যা উল্লেখ করা হয়েছে। ভুল রক্ত পুশ করার বিষয়টি উল্লেখ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটি করা হয়েছে।

এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ঐশি ও কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহানের সাথে যোগাযোগ করা যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অপরদিকে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST