নিউজ এডিটর
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৪ সেকেন্ডের ভিডিওতে ঝড় তুললেন পরীমণি!

বিনোদন ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নায়িকার। তার একদিনের মাথায় জামিন পান পরী। এরপর থেকেই বেশ ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন এই নায়িকা। তাই তো সময় পেয়ে ছেলেকে নিয়ে এখন অবসর সময় কাটাতে ব্যস্ত পরী। কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে নায়িকাকে নিয়ে নানান আলোচনা ছিল তুঙ্গে। জামিনের আগে নায়িকা যখন আদালতে আত্মসম্পর্ণ করেন, তখন পরীমণির জামিনদার ছিলেন শেখ সাদি নামে এক তরুণ। তাকে নিয়ে নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছিলেন পরী। অতঃপর, সেই তরুণের সঙ্গে আবার পরীমণির প্রেম গুঞ্জনও ওঠে! তাই তো এত সব আলোচনাকে কেন্দ্র করে রীতিমতো বিরক্ত প্রকাশও করেন পরীমণি। ভক্ত-অনুরাগীদের অনুরোধও করেন- তাকে নিয়ে আর আলোচনা না করতে। সব মিলিয়ে এখন একটু কোয়ালিটি টাইম কাটাতে সন্তানকে নিয়েই ঢাকার বাইরে ছুটলেন পরীমণি। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন পরী। সেখানে দেখা যায়, ছেলে পুণ্যক নিয়ে বেড়াতে যাচ্ছেন তিনি। সে সময় পরীর কোলে ছেলে পুণ্য ঘুমাচ্ছিল। সেই ভিডিওর পোস্টে নায়িকা লিখলেন, ‘আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরবন যাই।’ কিন্তু এখানেই শেষ নয়, ফুরফুরে মেজাজে থাকা এই নায়িকা আরও একটি ভিডিও শেয়ার করেন সদ্যই। সেখানে পরীকে অনেকটা দুষ্টু ভঙ্গিতেই দেখা মেলে। ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একটা লাল টি শার্ট পরে আছেন পরীমণি। গলায় ঝুলানো ক্যামেরার ফিতাটিও স্পষ্ট। হয়তোবা, যেখানে বেড়াতে গেছেন- সে স্থানের ফটোশ্যুটের জন্য ব্যস্ত ছিলেন তিনি। তার ফাঁকেই নিজের মুঠোফোনে একটি সেলফি ভিডিও নিয়েছেন পরী। ভিডিওতে দেখা যায়, তার সেই লাল টি শার্টের ওপর লেখা- ‘ওহ উইকেন্ড, আই মিস ইউ’। টিশার্টের সেই লেখাটির ওপর হাত বুলিয়ে নিচ্ছিলেন, আর এ সময় ক্যামেরায় পোজ দিয়ে মোহনীয় চাহনিতে দর্শকের নজর কাড়ছিলেন! ১৪ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো বয়ে যায় মন্তব্যের ঝড়। ১২ ঘণ্টার মধ্যে ভিডিওতে প্রতিক্রিয়া আসে ২৫ হাজারেরও বেশি, মন্তব্য করেন প্রায় তার ৬ হাজার অনুরাগী! যেখানে অনুরাগীরা পরীর উষ্ণ ভঙ্গিতে দেখে নায়িকাকে প্রশংসায় ভাসান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১০

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১২

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৩

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৪

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৫

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৬

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৭

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৮

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৯

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

২০

Design & Developed by BD IT HOST