নিউজ এডিটর
৪ জুন ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রাম: চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখায় যুক্ত হল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ১৮০ চ্যানেলের বায়োমেট্রিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন থ্রি তেসলা এমআরআই। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মেশিনটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জটিল ও নতুন ধরনের রোগ-ব্যাধির প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের যথাযথ চিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি এখন রোগ নির্ণয়কে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলেছে। তিনি বলেন, “রোগ দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসকরাও রোগীর জন্য কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উপকৃত হবেন। মেয়র আরও বলেন, “চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এ নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামবাসীর জন্য সর্বাধুনিক এমআরআই প্রযুক্তি সংযোজন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ উদ্যোগের জন্য আমি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি বলেন, নতুন এই থ্রি তেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটে ব্রেইন ও স্পাইনের এমআরআই সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় অনেক কম সময়ে সম্পন্ন করা যাবে। তিনি বলেন, চট্টগ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের আরও আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন করা হবে। পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে, উজ্জ্বল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কনসালটেন্ট ও কর্মচারীরা। অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST