অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় কাউতলি স্বপ্নতরী কনভেনশন হলে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা) এ কর্মশালার আয়োজন করে।

“অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ: সৃজনশীল লেখক ও সাংবাদিকদের কর্মশালা” শীর্ষক এ আয়োজনে প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন দেশের সাংবাদিকতা ও আইন–সংশ্লিষ্ট খ্যাতমান ব্যক্তিরা।

প্রশিক্ষণের প্রথম সেশনে ড. কাজল রশীদ শাহীন, সাংবাদিক ও গবেষক, অনলাইন সাংবাদিকতা ও জাতীয় নির্বাচনী রিপোর্টিয়ের সতর্কতা—বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

দ্বিতীয় সেশনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান সাংবাদিকদের জন্য আইনি জ্ঞান ও অনলাইন তথ্যপ্রকাশ সংক্রান্ত করণীয়-নিষেধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেষ সেশনে কবি ও গবেষক ইমরান মাহফুজ সৃজনশীল লেখালেখি, কন্টেন্ট রাইটিং ও সামাজিক মাধ্যমে কার্যকর উপস্থাপন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।

কর্মশালার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল আবু জাফর মুহাম্মদ আরিফ হোসেন।

শেষে সনদ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম, গবেষক ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এনডিসি শাহরিয়ার হাসান, প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি কবি লিটন হোসাইন জিহাদ কবি ও সংগঠক রেজাউল করিম, এবং সংগঠনের সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতার সুযোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ভুয়া তথ্য, ভুল রিপোর্টিং ও আইনগত জটিলতার ঝুঁকিও। তাই সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও গবেষণামূলক কাজের গুরুত্ব অপরিসীম।

দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন অনলাইন পোর্টাল, সামাজিক মাধ্যম এবং সৃজনশীল লেখালেখি–সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST