এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের মধুর প্রতিশোধ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের মধুর প্রতিশোধ

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। আবার সেই শ্রীলঙ্কার হাত ধরেই সুপার ফোরে উঠেছে তারা। সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কাকে হারিয়েই প্রতিশোধ নিল বাংলাদেশ।

এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার হাত ধরেই সুপার ফোরে উঠেছে তারা। সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কাকে হারিয়েই প্রতিশোধ নিল বাংলাদেশ। সইফ হাসান এবং তৌহিদ হৃদয়ের অর্ধশতরানের সৌজন্যে ৪ উইকেটে জিতল তারা। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ তুলেছিল শ্রীলঙ্কা। সেই রান ৬ উইকেট হারিয়েই তুলে নিল বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ৪ বলে ১ রান দরকার, এমন অবস্থায় দু’টি উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত পঞ্চম বলে আসে জয়। সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা খারাপ হয়নি। প্রথম ওভার থেকেই তাদের দুই ওপেনারকে ছন্দে দেখা গিয়েছে। তৃতীয় ওভারে শোরিফুল ইসলামকে পর পর তিনটি চার মারেন পাথুম নিসঙ্ক। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের বলে নিসঙ্ক ফিরতেই শ্রীলঙ্কার রানের গতি অনেকটা কমে যায়। কুশল মেন্ডিস (৩৪) এবং কামিল মিশারাও (৫) বেশি ক্ষণ ক্রিজ়‌ে টিকতে পারেননি।

দাসুন শনাকাকে উপরে উঠিয়ে আনায় লাভ হয় শ্রীলঙ্কার। তিনিই চালিয়ে খেলে দলের যাবতীয় রান করছিলেন। ১৭তম ওভারে শনাকার ক্যাচ ফেলে দেয় বাংলাদেশ। পরের ওভারে পড়ে চরিত আসালঙ্কর ক্যাচ। সুযোগ কাজে লাগিয়ে ১৮তম ওভারে শোরিফুলকে পর পর দু’টি ছয় মারেন শনাকা।

১৯তম ওভারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেই ওভারে তিনটি উইকেট পড়ে শ্রীলঙ্কার। প্রথমে আসালঙ্ক রান আউট হয়ে যান। এর পর কামিন্দু মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসরঙ্গও ফিরে যান। শেষ ওভারে শনাকা যদি তাসকিনকে একটি ছয় এবং একটি চার না মারতেন তা হলে শ্রীলঙ্কার রান আরও কম হত।

জবাবে বাংলাদেশ প্রথম ওভারেই হারায় ওপেনার তানজ়িদ হাসানকে (০)। তবে চাপে পড়েনি। সইফ এবং লিটন চালিয়ে খেলতে থাকেন। ষষ্ঠ ওভারের মধ্যে দু’জনের ৫০ রানে জুটি তৈরি হয়ে যায়। আগের ম্যাচগুলিতে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে যে তীক্ষ্ণতা দেখা গিয়েছিল, এ দিন ছিল না। বাবার শেষকৃত্য সেরে দেশ থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন দুনিত ওয়েলালাগে। প্রথম একাদশেও ছিলেন। তবে ৪ ওভার বল করে ৩৬ রান দিলেও একটিও উইকেট পাননি।

লিটন ফেরার পরেও রান তোলার গতি কমেনি বাংলাদেশের। সইফ এবং তৌহিদ মিলে রান রেট আয়ত্তের মধ্যেই রেখেছিলেন। ১৪তম ওভারে সইফ (৬১) ফেরার পর তৌহিদই দলকে টানতে থাকেন। ১৮তম ওভারে ফিরে যান তৌহিদ (৫৮)।

শেষ ওভারে জিততে বাংলাদেশের দরকার ছিল ৫ রান। প্রথম বলেই শনাকাকে চার মারেন জাকের আলি। পরের বলেই তিনি আউট হন। তৃতীয় বলে মেহেদি হাসান রান করতে পারেননি। চতুর্থ বলে তিনিও ফিরে যান। বাংলাদেশকে জেতানোর দায়িত্ব তখন নাসুমের কাঁধে। শনাকার বল গালিতে ঠেলে দিয়ে দৌড়েছিলেন নাসুম। শ্রীলঙ্কার ফিল্ডারের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দিলে আরও একটি আউট হতে পারত। তা হয়নি।ফলে অপর পাশ থেকে শামীম পাটোয়ারীর দৌড়ে এক রান নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১০

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১১

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১২

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৪

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৫

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৬

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৭

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৯

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST