সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আলোচনা সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াংসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক সমর্থক সুশৃঙ্খলভাবে অংশ নেন। সংক্ষিপ্ত আলোচনা সভা ও সমাবেশ শেষে নগরীর রেজিস্টারী মাঠ থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত
১
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
২
মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত
৩
দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে
৪
মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ
৫
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত
৬
স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
৭
তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প
৮
বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
৯
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১