নিউজ এডিটর
১০ অক্টোবর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে বলেছেন, প্রত্যেক মহিলাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টার অংশ হিসেবে আমরা সেলাই মেশিন দিচ্ছি। সেলাই মেশিনটা দিয়ে আপনারা একটা উপার্জনের ব্যবস্থা করেন। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই উপার্জন দিয়ে আপনার সংসার চলবে, কিছু পুঁজিও হবে এবং কিছু টাকা জমা রাখতে পারবেন আপদ বিপদের জন্য। এটার মাধ্যমে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। আস্তে আস্তে ক্ষুদ্র শিল্প করে আপনারা ১০-২০টা সেলাই মেশিন দিয়ে একটা ভালো আয়-রোজগার করতে পারেন। তখন আপনার কারো উপরে নির্ভরশীল থাকতে হবে না। নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সেলাই মেশিনের এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন এবং পর্যায়ক্রমে অন্যকেও সহযোগিতা করতে পারবেন। এ ধরনের কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়ন ও ভবিষ্যতেও অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই ফ্যামিলি কার্ড নেওয়ার সময় কাউকে কোনো রকম টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ফ্যামিলি কার্ড পাবেন। কেউ যদি এই কার্ড পাওয়ার জন্য কোনো টাকা চায়, তাহলে আপনারা প্রশাসনকে অবহিত করবেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৩

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৪

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৫

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

৬

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

৭

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

৮

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

৯

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১০

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১১

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১২

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৩

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৪

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৫

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৬

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

১৭

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৮

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

১৯

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

২০

Design & Developed by BD IT HOST