নিউজ এডিটর
৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

সিলেট প্রতিনিধি:

সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার পরপরই গায়েব হয়ে যাওয়ার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টিকিট বিক্রিতে কালোবাজারি ও অবৈধ মজুদদারির সুনির্দিষ্ট আলামত পেয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার পর পিবিআইকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

​বুধবার (৭ অক্টোবর) মামলার নথিপত্র আনুষ্ঠানিকভাবে পিবিআই সিলেট কার্যালয়ে এসে পৌঁছেছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) আবদুল আহাদ জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে তিনি ইতোমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

​খোঁজ নিয়ে জানা যায়, সিলেট থেকে ঢাকা রুটে উপবন, কালনী, জয়ন্তিকা ও পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম রুটে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চলাচল করে। এসব ট্রেনের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। বিষয়টি দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ালে আদালতের নজর কারে।

​অনলাইনে কয়েক মিনিটের মধ্যে সব টিকিট উধাও হয়ে যাওয়াকে স্বাভাবিক মনে না করে, এর পেছনে একটি সুসংগঠিত চক্রের কালোবাজারি ও মজুদদারি থাকতে পারে বলে পর্যবেক্ষণ দেন বিচারক। এরই প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন।

​এদিকে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট গায়েব হওয়ার বিষয়ে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী রেলের টিকিট অনলাইনে বিক্রি হয় এবং নির্দিষ্ট অংশ কাউন্টার থেকে দেয়া হয়। কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থাপনা হওয়ায় এতে স্থানীয় স্টেশন কর্তৃপক্ষের কোনো হাত নেই বলে তিনি দাবি করেন।

​পিবিআই সিলেট জানায়, টিকিটিং সিস্টেমের কারিগরি দিক, টিকিট ক্রয়ের আইপি অ্যাড্রেস এবং কালোবাজারি চক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখে দ্রুতই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

২

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

৩

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

৪

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

৫

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

৬

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

৭

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

৮

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

৯

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১০

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

১২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

১৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST