নিউজ এডিটর
৩০ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃরাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। একদল বিক্ষোভকারী এই হামলা চালায়। তারা ভবনটির নিচতলায় আগুন দেয়। আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। তাঁরা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে কার্যালয়ের নিচতলায় আগুন দেওয়া হয়। পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। হামলার সময় বিক্ষোভকারীরা ভবনের সামনে টানানো জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ছবি ভাঙচুর করে।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ওই ঘটনার সময় দায়িত্ব পালনকালে ইটের আঘাতে আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন–এর রিপোর্টার নাইমুর রহমান (২৫) ও বাংলানিউজের ফটোসাংবাদিক জিএম মজিবর (৪৫)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। জাপার নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান করছেন।জাতীয় পার্টির যুগ্মমহাসচিব জুবের আলম খান গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা চলছে। কেন্দ্রীয় কার্যালয়ে আজও দুটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষ হয় বিকেল ৫টায়। এরপর মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন অনেকে। তখন বিকট শব্দ ও স্লোগান শোনা যায়। এরপর একদল লোক এসে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। জুবের আলমের অভিযোগ, তারা গণঅধিকার পরিষদের নেতা–কর্মী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST