admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হেনেস্তা-প্রাণনাশের হুমকি, থানা ও ইউএনও বরাবর অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পেশাগত কাজে বাঁধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে গোয়াইনঘাট থানা ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি সাংবাদিক তানজিল হোসেন (২৬)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ ঘটিকায় গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে সংবাদ সংগ্রহকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের ফয়সলের পুত্র আজমল হোসেনের (২২) সাথে এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একজন সংবাদকর্মী এবং বিবাদী আজমল হোসেন পাশ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা। গত ২৩ সেপ্টেম্বর রাতে স্থানীয় পত্রিকা মাসিক গোয়াইনঘাট দর্পণ পত্রিকার ফেইসবুক পেইজে ‘গোয়াইনঘাটে প্রশাসনের অভিযানে জরিমানাকৃত বালুবাহী নৌযান থেকে চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিবাদী আজমল ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত মুঠোফোনে অহেতুক অকথ্য ভাষায় গালি-গালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুর অনুমান সাড়ে ১২ ঘটিকার দিকে সংবাদকর্মী তানজিল হোসেন পেশাগত কাজে গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে যাওয়া মাত্র বিবাদী আজমল হোসেন অকথ্য ভাষায় গালি-গালাজ করে পথরুদ্ধ করে রাখে। পরিবেশ পরিস্থিতি খারাপ দেখে সংবাদকর্মী তানজিল হোসেন কলেজ ক্যাম্পাস ত্যাগ করার চেষ্টা করলে বিবাদী আজমল হোসেন উত্তপ্ত হয়ে আক্রমণ করে। এ সময় কলেজ ক্যাম্পাসে থাকা অপরাপর শিক্ষার্থীরা আজমলের এহেন কর্মকাণ্ড দেখে তানজিল হোসেনকে রক্ষা করতে এগিয়ে আসলে আজমল হোসেন ঘটনাস্থল ত্যাগ করে। পরে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সমবেত হয়ে সংবাদকর্মী তানজিল হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে আজমল হোসেনকে বিবাদী করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাযের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাসিক গোয়াইনঘাট দর্পণ পত্রিকার সম্পাদক ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি তানজিল হোসেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ শাহ মো. হারুন অর-রশিদ প্রতিবেদককে জানান, সংবাদকর্মী তানজিল হোসেনের উপর পূর্ব শত্রুতার জের ধরে গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে অতর্কিত হামলার ঘটনায় তানজিল হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একজন গণমাধ্যম কর্মীর উপর অতর্কিত হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST