গ্রামবাসীরা নিজেরাই তৈরী করলো সেতু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামবাসীরা নিজেরাই তৈরী করলো সেতু

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে যেন বাস্তব রূপ নিচ্ছে বহু বছরের স্বপ্ন। সরকারি প্রতিশ্রুতি, জনপ্রতিনিধিদের আশ্বাস, বারবার দরজায় দরজায় ঘুরেও যখন সমাধান মিলল না তখন আর অপেক্ষায় না থেকে গ্রামবাসী নিজেরাই হাত লাগালেন সেতু নির্মাণে।৮০ ফুট দৈর্ঘ্য আর ৮ ফুট প্রস্থের এই সেতুটি তৈরি হচ্ছে গাজীখালী নদীর বুকে। প্রায় ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ ঘুচবে সেতুটি সম্পূর্ণ হলে। দীর্ঘদিন ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপারের কষ্ট শেষ হবে, সহজ হবে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত।ইতোমধ্যে সেতুর পিলার ও দু’পাশের অংশের কাজ শেষ হয়েছে। রমজানের ঈদের পর শুরু হওয়া এই নির্মাণকাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার আশা গ্রামবাসীর। এ পর্যন্ত ২০ লাখ টাকা ব্যয় হয়েছে, কাজ সম্পূর্ণ করতে আরও ১৫ লাখ টাকার প্রয়োজন।

স্থানীয়রা জানাচ্ছেন এটি শুধু একটি সেতু নয়, বরং ঐক্য আর আত্মনির্ভরতার প্রতীক। ধনী-গরীব সবাই মিলে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে গড়ে তুলছেন স্বপ্নের সেতু।

৬০ বছরের মাঝি আ: লতিফ বলেন, “আমাদের কষ্টের শেষ হলো, আমরাই আমাদের টাকায় সেতু করছি—এর চেয়ে খুশির কিছু হতে পারে?”একই অনুভূতি শেয়ার করেন শিক্ষার্থী সুমন, গৃহবধূ জিয়াসমিন বেগম ও গ্রামবাসী নুরুল ইসলাম যারা প্রত্যাশা করছেন, এই সেতুই বদলে দেবে তাদের জীবনযাত্রা।

এ যেন রাষ্ট্রীয় অবহেলার মাঝেও সাধারণ মানুষের এক অনন্য দৃষ্টান্ত নিজেদের স্বপ্নের সেতু নিজেরাই গড়ে তোলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST