নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল কোর্ট কতৃক ঘাটাইলে অবৈধ করাতকল উচ্ছেদ

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃটাঙ্গাইল ঘাটাইলে সংরক্ষিত বনের সীমানায় স্থাপিত অবৈধ করাতকলের বিরুদ্ধে ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ২৫ ডিসেম্বর সকাল ১০ টা হতে বেলা ১২.৩০ পর্যন্ত ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া নামক স্থানে সংরক্ষিত বনের সন্নিকটে স্থাপিত অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।এসময় অবৈধ করাতকল পরিচালনার অপরাধে মো. মনিরুজ্জামান (৩৮), পিতা: মো: সোলায়মান নামীয় একজন ব্যক্তিকে করাত-কল (লাইসেন্স ও নবায়ন) বিধিমালা, ২০১২ এর ১২ ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।এছাড়া উক্ত অবৈধ করাতকল সম্পূর্ণরূপে অপসারণ করাে মালামাল জব্দ করাে নিয়ে যাওয়া হয়। জব্দকৃত মালামাল দ্যা ফরেষ্ট এ্যক্ট-১৯৭২ এর নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের জিম্মায় প্রদান করা হয়।ঘাটাাইল উপজেলাা প্রশাসনের তদারকিতে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান নেতৃত্বে।এসময় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো: সাব্বির হোসাইন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের প্যাট্রোল দলের সেনা সদস্যবৃন্দ ও ঘাটাইল থানার আওতাধীন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ।অভিযানে নেতৃত্ব দেওয়া ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST