চকবাজারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকবাজারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর ব্যস্ত চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার দুপুরে অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার নিজ হাতে অপসারণ করে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই পদক্ষেপ উপস্থিত জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং নগর ব্যবস্থাপনায় সমতা ও আইনের প্রয়োগের বার্তা দেয়।

মেয়র বলেন, “নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান—আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।” তিনি আরও জানান, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক মালামাল রাখার অভিযোগে দোকান মালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে হেঁটে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “ফুটপাত পথচারীদের জন্য—এটি দখল করে ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার-পোস্টার ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। চসিকের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু রাখার দাবি জানান।
চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST