নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

মাো নিশাদুল ইসলাম নিশাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য কেক রেখে যাওয়ার দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনার বাস্তব কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের টিএ রোডের ফকিরাপুল এলাকায় একটি কেক রেখে যাওয়ার দৃশ্য ভিডিওতে দেখা যায়। পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে প্রচার হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে অজ্ঞাত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য কেক পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও বলা হয়। এছাড়া জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও বক্তব্য দেওয়া হয়। ভিডিওতে সদর মডেল থানার ওসিকে সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কেকটি ভাগাভাগি করে খাওয়ার অনুরোধ জানানো হয়। কেকটির ওপর ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’ এবং ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’ লেখা ছিল। কেকটিতে জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল। এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, “বাস্তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই শহরে কোনো অস্তিত্ব কিংবা ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার উদ্দেশ্যে তারা এসব করছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক সুবিধা পাওয়া সম্ভব নয়। আমরা তাদের বিষয়ে সতর্ক ও সোচ্চার রয়েছি।” অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “কেক রেখে যাওয়ার ঘটনার বাস্তবে কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১১

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১২

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৩

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৪

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৫

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৬

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৭

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৮

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

২০

Design & Developed by BD IT HOST