নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো আজ শুক্রবার , ৩১ জুলাই ২০২৬  তারিখে  চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার বিকালে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টাইব্রেকারে তারা আলোর ঠিকানাকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর এর সভাপতিত্বে ও মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুব, শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, আবু সৈয়দ মাহামুদ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, নাসির মিয়া, জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, মোঃ সরওয়ার আলম চৌধুরী, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, মুসা বাবলু, লিটন বড়ুয়া, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, আবদুল মোমেন, আবদুল মোমেন বাবু, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল প্রমুখ। খেলার প্রথমার্ধে দুই দল ১টি করে পেনাল্টি আদায় করলেও প্রথমে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করতে আলোর ঠিকানার অধিনায়ক আরিফুল ইসলাম ব্যর্থ হয়। পরে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী অধিনায়ক রফিকুল ইসলাম। দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও খেলার শেষ মুহুতে কাউন্টার এটাক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আলোর ঠিকানার মোঃ সাইফ উদ্দিন। পরবর্তীতে ম্যাচ ড্র থাকায় ট্রাইবেকারে ৮ – ৭ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী – আলোর ঠিকানাকে পরাজিত করে গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ১ম শিরোপা ঘরে তুলে। ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইকরাম হোসেন, টুর্নামেন্টের সেরা গোলদাতা সামিউর রহমান, সুশৃঙ্খল দল কল্লোল সংঘ গ্রীন, সেরা টিম ম্যানেজার ইউনুচ মিয়া জুয়েল, সেরা কোচ বাহার হোসেন খান। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১০

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১১

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১২

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৩

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১৫

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১৭

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৮

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

২০

Design & Developed by BD IT HOST