জামালপুরে পুলিশ মেমোরিয়াল ডে ’২৩ পালিত । - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২ মার্চ ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে পুলিশ মেমোরিয়াল ডে ’২৩ পালিত ।

এমএ রফিক

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে দেশের যেকোনো প্রয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না বাংলাদেশ পুলিশ সদস্যরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হয় সেসব পুলিশ সদস্যদের স্মরণে সারাদেশের ন্যায় জামালপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মাঠে পুলিশ মেমোরিয়াল ডে’২৩ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১ মার্চ) সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনস মাঠে অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন- পিবিআই পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সদর সার্কেল জাকির হোসেন সুমন ও রাকিবুল হাসান রাসেল সহ থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তারা। পরে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ আহত ও নিহত পুলিশ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে তাদেরকে সরকারি নানা সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রæতি দেন। পুলিশ মেমোরিয়াল ডে’২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ছাড়াও জেলা গোয়েন্দা (ডিবি), সিআইডি, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও প্রত্যেক থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে আসছে। প্রতিবছর সারাদেশে একসাথে পুলিশ মেমোরিয়াল ডে’২৩ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্য থেকে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া, পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সরকারি সহায়তা প্রদান । ক্যাপশনঃ জামালপুরে পুলিশ মেমোরিয়াল ডে ’২৩ উপলক্ষ্যে অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১০

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১১

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১২

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৩

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৪

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৫

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৬

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১৭

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১৮

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৯

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

২০

Design & Developed by BD IT HOST