জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় জামিন পেলেও একদিন পর তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন মঞ্জুর করেন। আগামী ১৭ মে ২০২৬ ধার্য তারিখ পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।
তবে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সাদিকুল ইসলাম রাব্বির করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার একটি রাজনৈতিক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালতের বিচারক তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৬ এপ্রিল একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
মামলার কার্যক্রম চলাকালে রমজান আলী দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও মেয়াদ শেষে আত্মগোপনে চলে যান। পরে দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরই প্রেক্ষিতে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আদালত তাকে অস্থায়ী জামিন দেন। এরপর তাকে রাজনৈতিক মামলায় আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১০

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১১

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

১২

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

১৩

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

১৪

সিলেটের তরুণ ফ্রিল্যান্সার রায়হান হোসেন মুরাদ স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এ ভুষিত হলেন

১৫

ঢাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে অনুষ্ঠিত

১৬

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

১৭

পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা: বেলাল হোসেনের উদ্যোগে দিনব্যাপী মানবিক কার্যক্রম

১৮

যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত— জামায়াত নেতা

১৯

ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন 

২০

Design & Developed by BD IT HOST