জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৮ মার্চ ২০২৩, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃজার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।পুলিশ এক টুইটে জানিয়েছে, উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় ধরনের অভিযান চলছে। খবর বিবিসির পুলিশ হামলায় নিহত ব্যক্তির সংখ্যা না জানালেও জার্মানির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই গির্জায় একটি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে বলে এক টুইটে জানিয়েছে হামবুর্গ পুলিশ।

পুলিশ বলছে, একজন বন্দুকধারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নিহতের মধ্যে রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাননি। তবে ঘটনার পরপরই তারা একটি বড় ধরনের অভিযান শুরু করেছেন।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে একজন অপরাধী ভবনে থাকতে পারে। এমনকি মৃতদের মধ্যেও থাকতে পারে। তবে আমাদের কাছে কোনো অপরাধীর পলাতক হওয়ার কোনো তথ্য নেই।

তিনি বলেন, গির্জার চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকায় চরম বিপদ বলে সতর্ক করেছে। তাই আশেপাশের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে।

এই মুখপাত্র বলেন, পুলিশ এই গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।

হামবুর্গের মেয়র পিটার চেনচার টুইটারে দেওয়া বিবৃতিতে নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে ‘শকিং’ বলে অভিহিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST