নিউজ এডিটর
২৩ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

সিলেট প্রতিনিধি : শুক্রবার (২২ মে ২০২৬ইং) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।তবে হামলাকারী ছিনতাইকারী নয় মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, দুপুরে কিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি কর ছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসব মাদক ব্যবসায়ীরাও দৌড় দেয়। ঘটনাস্থলে সাদা পোষাকে ছিলেন রাব-৯ এর সদস্য ইমন। তিনি এ মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। সাথে সাথে ওই ব্যক্তি র‌্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে। তিনি বলেন, ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার উপর হামলাকারীকে আটক করেছে কতোয়ালি থানা পুলিশ। ইতিপুর্বে সিলেট ছিনতাইকারী ও মাদক বিক্রােতাদের নিয়ে দৈনিক অভিযোগ বার্তায় অসংখ্য সংবাদ প্রচার করা হয়েছে।  যে ভাবে ছিনতাইকারী র‌্যাবের এক সদস্যকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালাতে চেয়েছিল মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পি (২২)। কিন্তু কর্মরত এক পুলিশ সদস্য তাকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাপ্পি তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ এবং এক শিশুর গলা ছুরি ধরে গোটা পরিবারকে জিম্মি করে ফেলেন এরপর পুলিশ আরও কৌশলী চেষ্টা চালায় ও একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়।বাপ্পি কোতোয়ালী থানার কাজীরবাজার এলাকার মোগলটুলার আবুল হোসেনের ছেলে। জানা যায় বাপ্পি র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাত করে দৌড়ে পালানোর সময় কিলো-১ মোবাইল ডিউটিতে থাকা পুলিশের এএসআই (নি.) মো. জামাল মিয়াসহ  অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে তাকে ধাওয়া দেন, ধাওয়া খেয়ে সে তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ করে এবং একটি শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে। তবে পুলিশ দমে না গিয়ে কৌশলে তার হাতে থাকা ধারালো চাকু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম, উজ্জ্বলসহ আরও কয়েকজন আহত হন। তার ব্যবহৃত চাকুটিও জব্দ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

২

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৩

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৪

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৫

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৬

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৭

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৮

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৯

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১০

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১১

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১২

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৩

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৪

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৫

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৬

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৭

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৮

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৯

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST