জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জুন ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এ গুড় দীর্ঘদিন ধরে তার অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য দেশজুড়ে পরিচিত। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী এই পণ্য।

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সোমবার (১৫ জুন) হাজারী গুড়ের জিআই নিবন্ধন সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করা হয়।

নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, “মানিকগঞ্জের হাজারী গুড়” পণ্যটি জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারী ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে।

স্থানীয়ভাবে উৎপাদিত হাজারী গুড়ের স্বাদ, গুণগত মান ও বিশেষ উৎপাদন পদ্ধতির স্বীকৃতি হিসেবে এই জিআই সনদ গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ স্বীকৃতির ফলে দেশীয় বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া জিআই সনদ পাওয়ার ফলে হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পাবে, যা স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে লাভবান করবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST