নিউজ এডিটর
১৪ জুন ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার দালাল বস্তি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি হাসিরুল ইসলামের মেয়ে হুবা (৯ মাস) বলে যানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরের ভেতর শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত শিশুটি পাশেই রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায়। স্বল্প বয়সের কারণে সে নিজে থেকে বালতি থেকে উঠতে না পারায় পানির নিচে আটকে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে দেখতে পায় পানি ভৃতি বালতিতে শিশুটি ডুবে আছে। পড়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে তখন পর্যন্ত শিশুটির মরদেহ হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। হাসপাতালে গিয়ে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এমন দুর্ঘটনা রোধে শিশুদের মায়েদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে পানি ভর্তি বালতিতে শিশুকে একাই ছেড়ে না দেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৩

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৪

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৬

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৭

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৯

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১০

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২০

Design & Developed by BD IT HOST