নিউজ এডিটর
১৪ জুন ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

মোকছেদুল ইসলা,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার খড়মপুর গ্রামের আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫)। তারা বৃদ্ধা চাঁদ সুলতানা (৬৫)-এর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধা চাঁদ সুলতানাকে দীর্ঘদিন ধরে তার দুই ছেলে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি সম্পত্তি তাদের নামে লিখে না দেওয়ায় তারা মাকে বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি নওগাঁর পুলিশ সুপারের নজরে এলে তিনি বয়স্কদের নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ১৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য, আসামিদের দ্রুত গ্রেফতার না করলে বৃদ্ধা মায়ের ওপর আরও নির্যাতনের আশঙ্কা ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST